মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় এবং কয়েকজন বর্তমান ও সাবেক মন্ত্রীকে নিয়ে কটূক্তি ও ব্যঙ্গচিত্র প্রকাশ করার অভিযোগে কক্সবাজারের পেকুয়া উপজেলায় নেয়ামত উল্লাহ নিজামী (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা হয়েছে। নেয়ামত উল্লাহ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) অনার্স চতুর্থ বর্ষের ছাত্র ও পেকুয়া সদর ইউনিয়নের সাবেক গুলদি গ্রামের মাওলানা মো. শহিদুল্লাহর ছেলে। গত বৃহস্পতিবার রাতে মামলাটি করেন পেকুয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম বলেন, ‘নেয়ামত উল্লাহ নিজামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। সে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন সময় বিকৃত তথ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মিন্ত্রসভার সদস্যদের নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন ও ছবি প্রকাশ করে আসছে। বিষয়টি দৃষ্টিগোচর হওয়ার পর থানায় মামলা করেছি।’ মামলার তদন্তকারী কর্মকর্তা পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল হক চৌধুরী বলেন, তদন্তপূর্বক মামলাটি রুজু করা হয়। এখন নেয়ামত উল্লাহকে ধরার জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে।