মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালার কবাখালী বাজারে ৬ আগস্ট রাতে বিএনপি (ওয়াদুদ ভূঁইয়া) পক্ষের হামলায় ১৪ জন নেতা-কর্মী আহত হওয়ার ঘটনায় বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। হামলায় আহত যুবলীগের কর্মী মো. হানিফ বাদী হয়ে কবাখালী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক দুলাল মিয়াকে প্রধান আসামি করে গত শুক্রবার সন্ধ্যায় এ মামলা করেন। ৬ আগস্টের ঘটনায় ৭ আগস্ট রাতে উপজেলা বিএনপির সভাপতিকে প্রধান আসামি করে ৩৪ জনের বিরুদ্ধে অপর একটি মামলা করেন কবাখালী ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি জামাল হোসেন।