মামলা, একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুরির অভিযোগে শিশু আলিমকে (১২) চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সাংসদ ও বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশিদের শহরের পাঠানপাড়ার বাড়ির গ্রিলের সঙ্গে বেঁধে রাখার ঘটনায় গত সোমবার কেতাবুর রহমান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। কেতাবুর হারুনুর রশিদের খামারবাড়ির বর্গাচাষি।
ওই ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে আলিমের মা ফাতেমা বেগম বাদী হয়ে কেতাবুরসহ অজ্ঞাতনামা দু-তিনজনকে আসামি করে সদর থানায় একটি মামলা করেছেন। গতকাল আদালতের মাধ্যমে আলিমকে তাঁর অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, সাবেক সাংসদ হারুনুর রশিদের বাড়িতে তাঁর (ফাতেমা) ছেলেকে বেঁধে রেখে মানসিকভাবে নির্যাতন করা হয়েছে। গণমাধ্যমকর্মীদের কাছ থেকে খবর পেয়ে সদর থানার পুলিশ সোমবার রাতে তাঁর ছেলেকে উদ্ধার করে।
গত সোমবার সদর উপজেলার দক্ষিণ শহরের কাছে হারুনুর রশিদের খামারবাড়িতে কবুতর চুরির চেষ্টা করার সময় পৌর এলাকার মিলকি বাগানপাড়ার মজিবুর রহমানের ছেলে আলিম বর্গাচাষি কেতাবুর রহমানের হাতে ধরা পড়ে।