মামলা করলেন মুসা ইব্রাহীম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী মুসা ইব্রাহীম চন্দ্রবতী একাডেমি প্রকাশিত ছোটদের আনন্দ বার্ষিকী সংকলন সকাল বেলার পাখী বাজারজাত, বিক্রি ও প্রকাশনার ওপর নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেছেন। এই সংকলনে এম এ মুহিতকে প্রথম এভারেস্ট বিজয়ী হিসেবে উল্লেখ করায় গতকাল তিনি এ মামলা করেন।তবে ঢাকার পঞ্চম জেলা যুগ্ম জজ সাঈদুর রহমান গাজী গতকাল এ বিষয়ে কোনো আদেশ দেননি।মামলায় বলা হয়, ওই সংকলনে ইনাম আল হক ‘বাংলাদেশের মানুষ আজ হিমালয়ে উঠে দাঁড়িয়েছে’ ও ‘বাংলাদেশের পক্ষে প্রথম এভারেস্ট শৃঙ্গ জয় করেন এম এ মুহিত’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেন।মুসা ইব্রাহীম প্রথম আলোকে বলেন, তিনিই প্রথম বাংলাদেশি হিসেবে ২০১০ সালের ২৩ মে হিমালয় পর্বতে আরোহণ করেন এবং প্রায় ৩০ মিনিট অবস্থান করেন, যা দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। আর মুহিত পর্বতে আরোহণ করেন ২০১১ সালের ২১ মে।এই তথ্যগত ভুলে মুদ্রিত বইটি যাতে সাধারণের হাতে না যায়, সে জন্য এর ওপর নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।