মামলা করেই ফেঁসে গেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ রেজিস্ট্রি অফিসের জমি দখলের চেষ্টায় মামলা করে ফেঁসে গেছেন বাদী মোশারফ হোসেন ওরফে মুন্না। আদালত তাঁকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন।সিরাজগঞ্জে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনাল আদালত-১-এর বিচারক জেলা ও দায়রা জজ আবদুস সালেক গতকাল রোববার সকালে এ রায় দেন। তবে দণ্ড পাওয়া মোশারফ হোসেন পলাতক রয়েছেন। আদালত সূত্রে জানা গেছে, জাল দলিলের মাধ্যমে সিরাজগঞ্জ জেলা রেজিস্ট্রি অফিসের ৬০ শতক জমি দখল করার জন্য সিরাজগঞ্জ শহরের মোশারফ হোসেন বাদী হয়ে চলতি বছরের ১১ জুন সিরাজগঞ্জ জজ আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে পৌর ভূমি অফিস কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে বিষয়টির সত্যতা পায়নি।