প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়িতে অবসরপ্রাপ্ত সেনাসদস্য হত্যার ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পরিবারও হত্যার ঘটনায় কাউকে সন্দেহ করতে পারছে না।
গত শনিবার সকালে জেলা সদরের ধর্মঘর এলাকায় দুর্বৃত্তরা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট সতীন্দ্র লাল ত্রিপুরাকে (৫৭) গুলি করে হত্যা করে। রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন নিহত সেনাসদস্যের ছেলে অনীক ত্রিপুরা।
২০০৩ সালে সেনাবাহিনী থেকে অবসরের পর থেকে খাগড়াছড়ি সদরের ধর্মঘর এলাকার হাদকপাড়ায় পরিবার নিয়ে স্থায়ীভাবে বসবাস করছিলেন সতীন্দ্র লাল ত্রিপুরা।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুদ্দিন ভূঁইয়া জানান, পুলিশ ঘটনার তদন্ত করছে। শিগগিরই হত্যার ঘটনার রহস্য উদ্ঘাটন করা যাবে।