প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৬ লাখ টাকার বেশি বিদ্যুৎ বিল বকেয়া ও অবৈধ সংযোগের কারণে চট্টগ্রামে সাতজনের বিরুদ্ধে মামলা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে পাঁচজন বিলখেলাপি ও দুজন অবৈধ ব্যবহারকারী। অবৈধ দুই গ্রাহককে ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) চট্টগ্রাম নগরের আলকরণ, সদরঘাট, আলী আশরাফ রোড ও গণি বেকারি এলাকায় এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন মুখ্য বিচারিক হাকিম মো. মহিউদ্দিন। এ সময় অন্যান্যের মধ্যে পিডিবির পাথরঘাটা বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামাল হোসেন উপস্থিত ছিলেন। অভিযানে সাতজনেরই বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।