মামলা ডিবিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের কাহারোলে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) মন্দিরে হামলার ঘটনায় বীরগঞ্জ ও কাহারোল থানায় দায়ের করা মামলা দুটির তদন্তভার গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
মামলা দুটির নবনিযুক্ত তদন্ত কর্মকর্তা ডিবির (এসআই) বজলুর রশীদ গতকাল প্রথম আলোকে বলেন, এ ঘটনায় গ্রেপ্তার হওয়া আরেক আসামি মোছাব্বের আলমকে গতকাল রোববার আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হয়। আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই ঘটনায় গ্রেপ্তার আরেক আসামি শরিফুলকে এর আগের দিন তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে।
রংপুর বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখত গতকাল কাহারোলে ওই ইসকন মন্দির পরিদর্শন করেন।
গত বৃহস্পতিবার রাতে ইসকন মন্দিরে ককটেল হামলা ও গুলি করে দুর্বৃত্তরা। একই রাতে প্রায় একই সময় পাশের উপজেলা চিরিরবন্দরে দিনাজপুর-রংপুর মহাসড়কে নতুন ভূষির বন্দর এলাকার তৃপ্তি ফিলিং স্টেশনে ডাকাতি হয়। ওই ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামি জুবায়ের ও আহসানুলকে তিন দিনেরে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে কোতোয়ালি থানার পুলিশ। এই থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসনাত খান প্রথম আলোকে বলেন, এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে তাঁদের সহযোগীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।