মামলা ডিবিতে, খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলছাত্র ঈশান খান ওরফে রুবেল হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে রাজধানীর তেজতুরী বাজারবাসী গতকাল শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিল করেছে। এদিকে ঈশান হত্যা মামলার তদন্তভার মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) দেওয়া হয়েছে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানায়, গতকাল বিকেলে পশ্চিম তেজতুরী বাজারের শতাধিক ব্যক্তি ঈশানের খুনিদের গ্রেপ্তারের দাবিতে মিছিল বের করেন। মিছিলটি পশ্চিম তেজতুরী বাজার, ফার্মগেট, পূর্ব তেজতুরী বাজার ও কারওয়ান বাজার হয়ে পশ্চিম তেজতুরী বাজারে গিয়ে শেষ হয়।তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান প্রথম আলোকে জানান, ঈশান হত্যা মামলার তদন্তভার গত বৃহস্পতিবার রাতে থানা থেকে ডিবিতে দেওয়া হয়েছে। আজ শনিবার এই হত্যা মামলার নথিপত্র ডিবিতে হস্তান্তর করা হবে। ওসি জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, বন্ধুদের সঙ্গে অন্তর্দ্বন্দ্বের জের ধরে এই খুনের ঘটনা ঘটেছে।তেজতুরী বাজারের বাসা থেকে ডেকে নিয়ে ঈশানকে পিটিয়ে হত্যা করে গত মঙ্গলবার লাশ স্থানীয় আইসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডাস্টবিনে ফেলে রাখা হয়। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তেজগাঁও বিজ্ঞান কলেজ কেন্দ্রে দশম শ্রেণীতে পড়তেন ঈশান।