মামলা তুলে না নেওয়ায় কৃষককে হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে একটি চুরির মামলায় গ্রেপ্তার হওয়া আসামিরা জামিনে বেরিয়ে এসে গত বৃহস্পতিবার বাদীকে প্রাণনাশের হুমকিসহ তাঁর সেচপাম্পের ঘরে হামলা চালিয়েছেন। এ ঘটনায় ওই রাতেই বাদী উপজেলার মামুরশাহী গ্রামের কৃষক সোহেল রানা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
কৃষক সোহেল রানা জানান, গত ৩০ মে তাঁর বাড়ি থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় তিনি শেরপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। পরে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। আসামিরা প্রায় দুই সপ্তাহ আগে জামিনে বেরিয়ে তাঁকে মামলা তুলে নিতে বলেন। না হলে প্রাণনাশসহ তাঁর সন্তানকে অপহরণের হুমকি দেন। তার পরও মামলা না তোলায় গত বুধবার গ্রামের পাশে তাঁর সেচপাম্পের ঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও পাম্প তুলে নেওয়ার চেষ্টা করেন।