মামলা তুলে না নেওয়ায় বোনকে ছুরিকাঘাত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাইয়ের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে না নেওয়ায় ফালানি বেগমকে (৪০) তাঁর ভাই ছুরিকাঘাত করেছে। শাহবাগ থানার আনন্দবাজার এলাকায় গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। চিকিৎসাধীন ফালানি অভিযোগ করেন, ১ মার্চ তাঁর ছোট ভাই খোকন আনন্দবাজারের বাসার আলমারি থেকে ৫০ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে খোকনকে আসামি করে শাহবাগ থানায় তিনি একটি মামলা করেন। তিনি জানান, খোকন ও তাঁর আরেক বোন রোখসানা বাসায় এসে মামলা তুলে নিতে হুমকি দেয়। তিনি রাজি না হলে খোকন তাঁকে ছুরিকাঘাত করে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে।