মামলা তুলে না নেওয়ায় ভাই ও মামাকে আহত করল দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত-শিবিরের তাণ্ডবের সময় পিটুনিতে নিহত হয়েছিলেন সুন্দরগঞ্জ উপজেলার আওয়ামী লীগ কর্মী শরিফুল ইসলাম। এ ঘটনায় করা মামলা তুলে নিতে রাজি না হওয়ায় গতকাল শনিবার তাঁর ভাই ও মামাকে পিটিয়ে ও ছুরিকাঘাতে আহত করেছে দুর্বৃত্তরা। আহত দুজন হচ্ছেন নিহত শরিফুলের ভাই শফিকুল ইসলাম (৩০) ও মামা মফিজুল হক (৩৫)। তাঁদের সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় হওয়ার পর গত ২৮ ফেব্রুয়ারি সুন্দরগঞ্জে তাণ্ডব চালায় জামায়াত-শিবির। পরদিন সকালে উপজেলার গনসারহাট বাজারে শরিফুলকে পিটিয়ে হত্যা করা হয়। পুলিশ জানায়, গতকাল সকালে শফিকুল বাড়ির অদূরে তেলিপাড়া এলাকায় গরুর জন্য ঘাস কাটতে যান। দুপুরের দিকে হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত ঘটনাস্থলে গিয়ে তাঁর ওপর চড়াও হয়।