মামলা তুলে নিতে বাদীকে হুমকি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ও ঠিকাদার শহীদুল ইসলাম খুনের ঘটনায় করা মামলা তুলে নিতে আসামিরা বাদীকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলার বাদী খুরশীদুল আলম গতকাল সোমবার এলাকার শত শত মানুষ নিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছেন। খুরশীদুল আলম স্মারকলিপিতে উল্লেখ করেন, শহীদুল কাঠের ব্যবসা করতেন। তিনি এলাকায় মাদকদ্রব্য বিক্রিসহ নানা অপকর্মে বাধা দিতেন। এ নিয়ে বিভিন্ন সময় এলাকায় সালিস হয়। এসব বিষয়ে এলাকার মাদক ব্যবসায়ীদের সঙ্গে শহীদুলের বিরোধ দেখা দেয়। এর জের ধরে গত ১৫ জুলাই শহীদুলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নয়জনের নাম উল্লেখ করে একটি মামলা হয়। কিন্তু মামলার কয়েকজন আসামি কয়েক দিন আগে জামিনে মুক্তি পেয়েছেন। আসামিরা মামলা তুলে নিতে বাদীকে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন।