মামলা তুলে নিতে বাদীকে হুমকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসামিরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে। মামলা তুলে নেওয়ার জন্য হুমকি-ধমকি দিচ্ছে। জমি দখল করে নিয়েছে। কিন্তু পুলিশ তাদের ধরছে না। গত শুক্রবার বেলা ১১টায় সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন আশাশুনি উপজেলার দক্ষিণ খাজরা গ্রামের এসিড-সন্ত্রাসের শিকার নাসিমা খাতুন ও তাঁর স্বামী আবদুর রাজ্জাক।আবদুর রাজ্জাক অভিযোগ করেন, আসামিরা তাঁর ১২ শতক জমি দখল করে নিয়েছে, মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। অথচ তাদের ধরার ব্যাপারে তদন্ত কর্মকর্তা আগ্রহ দেখাচ্ছেন না। তবে তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আবুল ফারুক বলেন, আসামিরা পালাতক থাকায় তাদের গ্রেপ্তার করা যাচ্ছে না।