মামলা তুলে নিতে হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুর ইউনিয়নে সংখ্যালঘু পরিবারের অপহূত এক কিশোরীকে আট দিন পরও উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় মামলা করে বিপাকে পড়েছে পরিবারটি। মামলা তুলে নেওয়া না হলে কিশোরীর পরিবারকে হত্যা করা হবে বলে হুমকি দিচ্ছে অপহরণকারীরা।অপহূতার পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মদনপুর ইউনিয়নের সংখ্যালঘু পরিবারের ওই কিশোরীকে স্থানীয় মো. ফিরোজ বয়াতি বিয়ের প্রস্তাব দেন। কিশোরীর পরিবার রাজি না হওয়ায় ফিরোজ ৫ মার্চ গভীর রাতে ছয়-সাতজন সন্ত্রাসী নিয়ে অস্ত্রের মুখে তাকে অপহরণ করেন।ঘটনার পরদিন ফিরোজকে প্রধান আসামি করে বাউফল থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন কিশোরীর বাবা। মামলার আসামি বজলু বয়াতি ও আল আমিন মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাঁদের জেলহাজতে পাঠান। বাদী জানান, অন্য আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে।বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার বলেন, কিশোরীকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।