মামলা তুলে নিতে হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার উপজেলায় নির্বাচনের পরদিন সহিংসতায় তিনজন খুন ও ২০ জন আহত হওয়ার ঘটনায় করা মামলার বাদীকে মামলা প্রত্যাহা​র করতে বলেছেন আসামিরা৷ নয়তো তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা করার হুমকি দেওয়া হয়েছে৷

এ অভিযোগে বৃহস্পতিবার রাতে দোহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন হত্যা মামলার বাদী মোতালেব খন্দকার৷ একই ঘটনায় একই সময় জীবনের নিরাপত্তা চেয়ে আরেকটি জিডি করেছেন মামলায় সহায়তাকারী দোহার উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বিলাশপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা৷

সহিংসতায় মোতালেবের বাবা মোকসেদ খন্দকার, ভাই মাসুদ খন্দকার ও আলাউদ্দিন মোল্লার ভাগনে স্বেচ্ছাসেবক লীগের নেতা মকবুল হোসেন নিহত হন৷

জিডিতে মোতালেব খন্দকার উল্লেখ করেন, মামলার ১২ আসা​িম গত ২৭ জানুয়ারি উচ্চ আদালত থেকে আগামজামিন নেন৷ বু​ধবার রাতে তাঁরা দোহারের কুতুবপুরে মামলার অন্যতম আসামি ও বিলাশপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিলুপ্ত কমিটির সভাপতি হুকুম আলী চোকদারের বাসায় সভা করেন৷ বাদী তখন জয়পাড়া থেকে বাসায় ফিরছিলেন৷ এ সময় মামলার আসামি আলেম চোকদার ও গেদা চোকদার তাঁকে ফাঁকা রাস্তায় পেয়ে মামলা তুলে নিতে বলেন৷ মোতালেব কোনো কথা না বলায় ‘আমাগো রেহাই না দিলে তোরেও বাঁইচা থাকবার দিমু না’ বলে হুমকি দেন৷

বাদী মোতালেব খন্দকার বলেন, আসা​িমরা শুধু তাঁকেই নয়, মামলার কাজে সহায়তাকারী বিলাশপুর ইউপির চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা ও দেলোয়ার খন্দকারকেও হত্যার হুমকি দেন৷ এ ঘটনার পর থেকে পরিবার ও স্বজন নিয়ে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন৷ মূল আসা​িমরা গ্রেপ্তার না হওয়ায় আতঙ্কে আছেন৷

এ ব্যাপারে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া বলেন, দুটি জিডি পাওয়া গেছে৷ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷

হুমকির ব্যাপারে আলেম চোকদার ও গেদা চোকদারের বক্তব্য জানতে তাঁদের মুঠোফোনে ফোন করা হলেও তা বন্ধ পাওয়া গেছে৷

গত ৫ জানুয়ারি ঢাকা-১ আসনের (দোহার-নবাবগঞ্জ) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান জাতীয় পার্টির প্রার্থী সালমা ইসলামের কাছে পরাজিত হন৷ পরদিন সকাল সাড়ে নয়টায় দোহারের বিলাশপুরের হাজারবিঘা গ্রামে মান্নান খানের সমর্থক হুকুম আলী চোকদারের নেতৃত্বে দেড় শতাধিক ব্যক্তি নির্বাচনে সালমা ইসলামকে সমর্থন জানানো আলাউদ্দিন মোল্লার পক্ষের লোকজনের ওপর হামলা চালান৷ এতে ঘটনাস্থলেই তিনজন নিহত ও ২০ জন গুরুতর আহত হন৷