মামলা তুলে নিতে হুমকির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুরে নিহত বিএনপির নেতা ভাসান আলী প্রামাণিকের পরিবারকে মামলা তুলে নিতে আসামিরা হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভাসানের স্ত্রী হাওয়া বেওয়া গত বৃহস্পতিবার লালপুর থানায় জিডি করেছেন।৩ নভেম্বর উপজেলার ওয়ালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ভাসান আলী প্রামাণিককে সন্ত্রাসীরা কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এ ঘটনায় ভাসানের স্ত্রী হাওয়া বেওয়া বাদী হয়ে ১৬ জনকে আসামি করে লালপুর থানায় হত্যা মামলা করেন। ভাসানের স্ত্রী হাওয়া বেওয়া অভিযোগ করেন, এজাহারভুক্ত আসামি একাব্বর আলী ১৬ নভেম্বর সন্ধ্যায় বাড়িতে এসে হত্যা মামলা তুলে নিতে বলেন। মামলা তুলে না নিলে তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলাসহ ভয়ভীতি দেখান। মামলা তুলে না নিলে তাঁকে ও তাঁর একমাত্র সন্তানের ক্ষতি হবে বলে হুমকি দেওয়া হয়।