মামলা থেকে জাসদ নেতার নাম প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ থানায় করা একটি মামলা থেকে উপজেলা জাসদের সভাপতি ও হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কুমারেশ রায়ের নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটায় স্থানীয় চৌপথি মোড়ে এসব কর্মসূচির আয়োজন করা হয়।জানা গেছে, হাড়িয়ারকুঠি ইউনিয়নের উজিয়াল সরকারপাড়া গ্রামের নাছিমা খাতুন অপহরণ, ভয়ভীতি ও যৌন নিপীড়ন করার অভিযোগে ৭ আগস্ট তারাগঞ্জ থানায় একটি মামলা করেন। এ মামলায় জাসদ নেতা কুমারেশ রায়সহ নয়জনকে আসামি করা হয়। এর প্রতিবাদে গতকাল বেলা আড়াইটায় উপজেলা মিলনায়তনে সংবাদ সমেঞ্চলন হয়। সমেঞ্চলনে লিখিত বক্তব্য পাঠ করেন রংপুর জেলা জাসদের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন। পরে উপজেলা জাসদের ব্যানারে উপজেলা চৌপথির মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভা হয়। সভায় জাসদের রংপুর জেলা কমিটির যুগ্ম সম্পাদক গৌতম সরকার, জেলা নেতা ছাব্বির হোসেন, আনোয়ার হোসেন, ফারুক হোসেন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক লোকমান হোসেন, রফিকুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন। তাঁরা অবিলম্বে ওই মামলা থেকে কুমারেশের নাম প্রত্যাহারের দাবি জানান।