কুমিল্লার চৌদ্দগ্রামে জাতায়াতের নেতা আলাউদ্দিন হত্যা মামলা থেকে আলকরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ দুজন ইউপি সদস্যের নাম প্রত্যাহারের দাবিতে মিছিল ও মানববন্ধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা সদরে এ কর্মসূচি পালন করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোতাহার হোসেনের কাছে সঞ্চারকলিপি দেওয়া হয়। সঞ্চারকলিপিতে বলা হয়, উপজেলার ডেকরা গ্রামের স্থানীয় জামায়াতের ওয়ার্ড সভাপতি আলাউদ্দিন সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। এ ঘটনায় প্রতিহিংসাবশত উপজেলা আওয়ামী লীগের সদস্য ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন, ইউপি সদস্য জিয়াউদ্দিন, দেলোয়ার হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। এ মামলা থেকে ইউপি চেয়ারম্যান ও দুই সদস্যের নাম প্রত্যাহার এবং প্রকৃত খুনিদের গ্রেপ্তার করা হোক।এর আগে একটি মিছিল উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ শেষে ইউএনও কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ ও মানববন্ধন করা হয়।