মামলা দায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় নবম শ্রেণীর এক স্কুলছাত্রী (১৪) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 
এ ঘটনায় গতকাল রোববার রাজারহাট থানায় মামলা হয়েছে। এজাহারে বলা হয়েছে, গত শনিবার রাতে পুষ্পজিৎ (২৫)
নামের এক যুবক ওই ছাত্রীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন। এ সময় ছাত্রীটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে
এলে ওই যুবক পালিয়ে যান। রাজারহাট থানার ওসি শামীম হাসান সরদার জানান, ডাক্তারি পরীক্ষার জন্য ওই ছাত্রীকে
হাসপাতালে পাঠানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম।