মামলা দায়ের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাট সদর উপজেলার দেপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সহসভাপতির বিরুদ্ধে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাসহ অন্য শিক্ষকদের গালিগালাজ ও স্কুল থেকে সরিয়ে দেওয়ার হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবারের এ ঘটনায় প্রধান শিক্ষিকা বাদী হয়ে শুক্রবার ওই দুজনের বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় মামলা করেছেন। অভিযুক্ত ব্যক্তিরা হলেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুস সামাদ পাইক ও সহসভাপতি শাহাজান আলী পাইক। বাগেরহাট প্রতিনিধি