মামলা দায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়ায় সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি জিয়াউর শিকদারকে (৩৮) পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। গত মঙ্গলবার রাতে লোহাগড়া থানার এসআই শেখ নূর মোহাম্মদ বাদী হয়ে এ মামলা করেন। মামলায় জিয়াউর, তাঁর ভাই মল্লিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল শিকদার, লোহাগড়া পৌর কাউন্সিলর আলিমুজ্জামান এবং জিয়াউরের স্ত্রী জলি বেগমসহ পাঁচ-ছয়জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে। আলিমুজ্জামান বলেন, ‘পুলিশের ওপর হামলার কোনো ঘটনা ঘটেনি। জিয়াউর নিজেই সটকে পড়েছে। পুলিশ উদ্দেশ্যমূলকভাবে আমাদের বিরুদ্ধে মামলা করেছে।’