মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের হত্যাকাণ্ডের ঘটনায় ‘মিথ্যা’ মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছে স্বেচ্ছাসেবক লীগ। গতকাল সোমবার দিনাজপুর প্রেসক্লাবের সামনে বেলা ১১টায় এ মানববন্ধন হয়।
১৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়ে দুই দল ছাত্রের সংঘর্ষে দুই ছাত্র নিহত হন। এ ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু ইবনে রজবসহ ৪১ জনের বিরুদ্ধে মামলা করেন নিহত ছাত্রের চাচা মকসুদার রহমান। এই ‘মিথ্যা’ মামলা দায়েরের প্রতিবাদে শহর ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ মানববন্ধন করে। বেলা ১১টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত চলা মানববন্ধনে বক্তব্য দেন শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শাহ মো. রেজওয়ান-উর-রহমান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আশরাফুল আলম প্রমুখ।