প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মির্জাপুর গ্রামের তোফায়েল আহমেদ (২৮) নামের এক তরুণকে হত্যার ঘটনায় গত শনিবার রাতে মামলা হয়েছে। নিহত ব্যক্তির বড় ভাই বেনজির আহম্মেদ তালুকদার বাদী হয়ে ওই মামলা করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাত সাড়ে চারটার দিকে মির্জাপুর গ্রামের সামনের আমন ধানের জমিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তোফায়েল খুন হন।