প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা ইউনিয়নের বেগুনবাড়ী এলাকায় রেজাউল করিম (৩৪) মৃত্যুর ঘটনায় মামলা দায়ের হয়েছে। রেজাউলের স্ত্রী ফাতেমা করিম বাদী হয়ে গত সোমবার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এ মামলা করেন। এজাহারে পাঁচজনকে আসামি করা হয়েছে। ফাতেমা বলেন, হত্যার ১৫ দিন অতিবাহিত হলেও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, কী কারণে কে বা কারা রেজাউলকে হত্যা করেছে, এটা তদন্ত করে দেখা হচ্ছে। তা ছড়া আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ৪ জানুয়ারি সন্ধ্যা থেকে রেজাউল নিখোঁজ হন। পরে তেঘরিয়া ইউনিয়নের বাগবাড়ী এলাকায় রাস্তার পাশে তাঁর লাশ পাওয়া যায়।