প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চরমোরাইল গ্রামে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আওয়ামী লীগের কর্মী সালাম শিকদার (৪০) নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা হয়েছে। গত রোববার রাতে সালাম শিকদারের স্ত্রী নাসিমা বেগম বাদী হয়ে বোয়ালমারী উপজেলা বিএনপির সদস্য আলীম বিশ্বাস, তাঁর ভাই এলেম বিশ্বাসসহ ২৬ জনের নামে থানায় হত্যা মামলা দেন। বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা সানোয়ার হোসেন গতকাল সোমবার বিকেলে জানান, আসামিদের গ্রেপ্তারে তৎপরতা চালানো হচ্ছে।