মামলা দায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালার পাঁচ নম্বর বাবুছড়া ইউনিয়নের মগ্যা কার্বারিপাড়ায় গুলি করে সুদৃষ্টি চাকমা (৩৭) নামের এক যুবককে হত্যার ঘটনায় জেএসএস (সন্তু) পক্ষের সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার নিহত ব্যক্তির স্ত্রী একি চাকমা এ মামলা করেন।
রোববার কয়েকজন অস্ত্রধারী যুবকের গুলিতে সুদৃষ্টি চাকমা নিহত এবং তাঁর বন্ধু হূদি চাকমা আহত হন।