মামলা দায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে সহিংসতার অভিযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে গত মঙ্গলবার রাতে স্থানীয় থানায় চারটি মামলা হয়েছে। আওয়ামী লীগ-সমর্থিত সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যানের কয়েকজন নেতা-কর্মী বাদী হয়ে এসব মামলা দায়ের করেন। মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) এ কে এম মিজানুল হক জানান, ২৩ মার্চ মঠবাড়িয়ায় উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে উপজেলার বড় মাছুয়া ও মিরুখালী ইউনিয়নের পৃথক চারটি সহিংসতার অভিযোগে মামলাগুলো দায়ের করা হয়।