প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামে হিন্দুদের ধর্মসভা ও ভক্ত সমেঞ্চলনে হামলার ঘটনায় বুধবার গভীর রাতে পলাশবাড়ী থানায় মামলা হয়েছে। এতে চারজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করা হয়েছে। ধর্মসভা ও ভক্ত সমেঞ্চলনের আয়োজক কমিটির সভাপতি স্বপন ঠাকুর বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পলাশবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) ফিরোজ কবির বলেন, মন্দিরের জায়গা নিয়ে পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে। বুধবার রাত নয়টার দিকে ওই সমেঞ্চলনে মুখোশধারীরা হামলা চালায়।