মামলা দায়ের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে ইমা বেগম (১৮) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগে মামলা করা হয়েছে। নিহত গৃহবধূর ভাই লিটন মোল্লা বাদী হয়ে ভগ্নিপতি মহিউদ্দিন মণ্ডল ওরফে মিরাজকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে গত শনিবার হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) রাজিউর রহমান জানান, মামলার ৩ নম্বর আসামি নিহত ইমা বেগমের শাশুড়ি মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিরা পলাতক। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।