প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, গত বুধবার বিকেলে সংঘর্ষের পর রাতেই শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) চৌধুরী জুবায়ের ফয়সাল বাদী হয়ে মামলাটি করেন। মামলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা জামায়াতের নায়েবে আমির কেরামত আলী, উপজেলা জামায়াতের আিমর মনিরুল ইসলামসহ ৩০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও প্রায় এক হাজার ৩০০ জনকে আসামি করা হয়েছে। বুধবার বিকেলে শিবগঞ্জে জামায়াত-শিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মতিউর রহমান, শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) চৌধুরী জুবায়ের ফয়সাল ও আরও তিন পুলিশ সদস্য আহত হন।