মামলা দিয়ে বিএনপিকে বাধাগ্রস্ত করা যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খালেদা জিয়ার বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহের মামলাকে ষড়যন্ত্রমূলক বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। তাঁর অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণে সরকার এ কাজ করেছে। তিনি বলেন, মামলা দিয়ে বিএনপির অগ্রযাত্রা বাধাগ্রস্ত করা যাবে না। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম মহানগর ছাত্রদল আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে এই ছাত্রসমাবেশ হয়। চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি গাজী মুহাম্মদ সিরাজ উল্লাহর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপির নেতা মোহাম্মদ আলী, ছাত্রদলের সাবেক নেতা টিংকু দাশ, কামরুল ইসলাম প্রমুখ।