মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজিৎ দাশ হত্যা মামলাটি দ্রুত নিষ্পত্তি করতে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এ পাঠানো হয়েছে। পুলিশের অপরাধ ও তথ্য প্রসিকিউশনের অতিরিক্ত কমিশনার আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, জনগুরুত্বপূর্ণ বিবেচনায় সরকার মামলাটি দ্রুত নিষ্পত্তি করতে ট্রাইব্যুনালে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে ইতিমধ্যে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে এই মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। সাক্ষ্য দিতে মামলার বাদী সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিন উপস্থিত হন। কিন্তু মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর সিদ্ধান্ত হওয়ায় সাক্ষ্য গ্রহণ না করে মামলাটি সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দেন দায়রা জজ মো. জহুরুল হক। জানতে চাইলে সুপ্রিম কোর্টের আইনজীবী এ এফ এম রেজাউল করিম প্রথম আলোকে বলেন, দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন অনুসারে ১৩৫ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করার বিধান রয়েছে।গত বছরের ৯ ডিসেম্বর বিরোধী দলের অবরোধ কর্মসূচি চলাকালে পুরান ঢাকায় বিশ্বজিৎ দাসকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেন ছাত্রলীগের কর্মীরা।