প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘নির্বাচনের জন্য আমার সন্তানকে হারিয়েছি। আমার দুই বছরের ছোট নাতনি তার পিতাকে খোঁজে। আমি তার পিতাকে কোথায় পাব।’ খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব প্রশ্ন করেন খুলনার তেরখাদায় নিহত উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান আলী ফকিরের বাবা মো. রতন আলী ফকির। তিনি আরও বলেন, ১৯ মার্চ তেরখাদা ৫ নম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাচাতো ভাই চেয়ারম্যান পদপ্রার্থী এফ এম অহিদুজ্জামানের নির্বাচনী প্রচারণাকালে প্রতিদ্বন্দ্বী প্রার্থী শেখ শহিদুল ইসলামের বন্দুকের গুলিতে ইমরান নিহত হয়। এ ঘটনায় ৫৪ জনকে আসামি করে তেরখাদা থানায় মামলা করা হয়।