মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদকারী শিক্ষক মিজানুর রহমান হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইবুন্যালে নেওয়ার দাবিতে গতকাল শনিবার নাটোরের বাগাতিপাড়া উপজেলায় মানববন্ধন হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে বাগাতিপাড়ার বিহারকোল মোড়ে এ মানববন্ধনে বিভিন্ন বিদ্যালয়ের কয়েক শ শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেয়। পরে সেখানে এক শোকসভায় বক্তারা বলেন, দেশবাসী অল্প সময়ের মধ্যে লোকমানপুর কলেজের শিক্ষক মিজানুর রহমানের নিষ্ঠুর হত্যাকাণ্ডের বিচার দেখতে চায়। মামলাটি সুষ্ঠু তদন্ত শেষে দ্রুত বিচার ট্রাইবুন্যালে বিচারের ব্যবস্থা করা হোক।আসামিরা জেলহাজতে: মিজানুর হত্যা মামলার আসামি আসিফকে গত শুক্রবার সন্ধ্যায় তিন দিনের রিমান্ড শেষে নাটোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। একই সময় বৃহস্পতিবার গ্রেপ্তার হওয়া আসামি আবদুল আওয়াল ওরফে রাজনকেও একই আদালতে হাজির করা হলে আদালত উভয়কে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।