মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুরে একই গ্রামের ১১ জনকে পুড়িয়ে মারার ঘটনায় করা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ আবুল হাশেম বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন।মামলাটি চট্টগ্রামের ভারপ্রাপ্ত তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন ছিল। আজ (বুধবার) মামলার পূর্বনির্ধারিত শুনানির দিনে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার কার্যক্রম হবে। আবুল হাশেম প্রথম আলোকে বলেন, ‘গত ১৭ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মামলা স্থানান্তরসংক্রান্ত গেজেটটি পাঠানো হয়। আজ (মঙ্গলবার) তা হাতে পেয়েছি। গেজেট অনুসারে এখন থেকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার কার্যক্রম পরিচালিত হবে।’