মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তরের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা শহরে খাদিজা মনি ওরফে মিতুকে (৭) খুনের অভিযোগে গ্রেপ্তার মাসুক মিয়াসহ এ ঘটনায় হওয়া মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তরের দাবিতে মানববন্ধন, মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে।
গতকাল সোমবার উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। বেলা ১১টার দিকে কসবা-কুটি চৌমুহনী সড়কের স্বাধীনতা চত্বরে ৩০ মিনিটব্যাপী মানববন্ধন হয়। এতে কসবা ইমাম প্রি-ক্যাডেট স্কুল, আইডিয়াল স্কুল, সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন, প্রতিভা কিন্ডারগার্টেন, সানমুন কিন্ডারগার্টেন ও আজিজিয়া কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।