মামলা না নিয়ে আপস করার পরামর্শ পুলিশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে কিশোরী অপহরণের অভিযোগে থানায় মামালা করতে গিয়ে ভোগান্তির শিকার হয়েছে ওই কিশোরীর পরিবার। পরে ব্র্যাকের মানবাধিকার আইন সহায়তা কেন্দ্রের উদ্যোগে ঘটনার তিন দিন পর গত রোববার রাতে থানায় মামলা করা হয়েছে। কিশোরীর পারিবার সূত্রে জানা গেছে, মহানগরের চার সাতবাড়িয়া এলাকার ১২ বছর বয়সী ওই কিশোরী গত ২৭ মে সকালে বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় অপহরণের শিকার হয়। পর দিন এলাকার সুমন (২৮) নামের এক যুবকের বাড়ি থেকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। এ ঘটনায় কিশোরীর লোকজন মতিহার থানায় মামলা করতে গেলে কাউন্সিলর জাহের হোসেন আপস করে দেওয়ার কথা বলে তাঁদের নিয়ে যান। কিশোরীর আত্মীয় বাবু অভিযোগ করেন, মতিহার থানার উপপরিদর্শক (এসআই) পলাশ মামলা না নিয়ে আপস করার জন্য কাউন্সিলরের ওপর দায়িত্ব দেন। কিন্তু আপসও হচ্ছিল না, পুলিশ মামলাও নিচ্ছিল না। পরে ব্র্যাকের পবা উপজেলা শাখার মানবাধিকার আইন সহায়তা কেন্দ্রের কর্মসচি সংগঠক গোলাম উদ্যোগ নিয়ে মামলাটি দায়ের করার ব্যবস্থা করেন। এ ব্যাপারে কাউন্সিলর জাহের হোসেন জানান, তিনি দুই পক্ষের সম্মতিতে বিষয়টি আপস করার চেষ্টা করেছিলেন। এসআই পলাশ জানান, কউন্সিলর সাহেব উভয় পক্ষকে আপস করার জন্য নিয়ে গিয়েছিলেন। পরে তাঁদের যখন আসতে বলা হয়েছিল, তাঁরা সেই সময়ের মধ্য আসতে পারেননি।