মামলা পরিচালনা প্রশ্নে বিভক্ত আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের অনুমতি না নিয়ে একটি অর্থ পাচারের মামলার কার্যক্রম পরিচালনা প্রশ্নে গিয়াসউদ্দিন আল মামুনের আবেদনে বিভক্ত আদেশ দিয়েছেন হাইকোর্ট। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি রুল জারি করেন, তবে অপর বিচারপতি আবেদন খারিজ করেন। গতকাল মঙ্গলবার বিচারপতি আবদুল আউয়াল ও বিচারপতি মো. ফারুক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ আদেশ হয়। আইনজীবীরা বলছেন, এখন আবেদনটি প্রধান বিচারপতির কাছে যাবে। প্রধান বিচারপতি হাইকোর্টের তৃতীয় কোনো বেঞ্চে আবেদনটি নিষ্পত্তির জন্য পাঠাবেন।