মামলা প্রত্যাহার হয়নি, সমঝোতা নিয়ে শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের মুড়িহাটার জগন্নাথ দেব বিগ্রহ মন্দিরে প্রতিমা ভাঙচুরকে কেন্দ্র করে মন্দিরের সাবেক ও বর্তমান কমিটির মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। সন্ত্রাসীরা ১৭ আগস্ট মন্দিরে হামলা চালিয়ে দুটি প্রতিমা ভাঙচুর করে। পরে তারা মন্দির এলাকায় ইটপাটকেল নিক্ষেপ করে। এ ঘটনার জন্য সাবেক কমিটি ও বর্তমান কমিটি একে অপরকে দায়ী করে। এ নিয়ে মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রেমধন মজুমদার লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ছয়জনকে আসামি করে একটি মামলা করেন। আদালত রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।উদ্ভূত পরিস্থিতিতে স্থানীয় কাউন্সিলর কাজী নাজমুল কাদের গুলজারের নেতৃত্বে গত শনিবার একটি সমঝোতা বৈঠকে বর্তমান কমিটি ভেঙে বাবু বিশ্বেশ্বর পালকে আহ্বায়ক করে সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।মামলার বাদী প্রেমধন মজুমদার মুঠোফোনে বলেন, ‘মন্দিরের সাবেক কমিটির নেতারা ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। সমঝোতা বৈঠকে এককভাবে কিছু সিদ্ধান্ত হলেও আমরা তা মানিনি। এ জন্য এখনো মামলাটি প্রত্যাহার করা হয়নি।’