মামলা প্রত্যাহারে চেয়ারম্যানের পক্ষে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমের বিরুদ্ধে রিংভং দক্ষিণ পাহাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়রা আজাদীর করা মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশ করা হয়েছে।
উপজেলার সর্বস্তরের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকার ব্যানারে উপজেলা পরিষদ চত্বরে গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে এ সমাবেশের আয়োজন করা হয়।
গত ৩১ জানুয়ারি মারধরের অভিযোগে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলমের বিরুদ্ধে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন হুমায়রা আজাদী। ওই মামলায় চেয়ারম্যানের স্ত্রী শাহেদা জাফর ও মালেকা বেগম নামের এক নারীকে আসামি করা হয়।
কুতুবদিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আহমদের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের সদস্য জাহেদুল ইসলাম, আবু তাহের, চিরিংগা ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. তসলিম উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিনা আকতার, উপজেলা চেয়ারম্যানের স্ত্রী শাহেদা জাফর, শিক্ষকনেতা আবুল কালাম।
সমাবেশে বক্তারা চেয়ারম্যান বিরুদ্ধে করা মামলা দ্রুত প্রত্যাহার এবং শিক্ষক হুমায়রা আজাদীকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। কোনো কোনো বক্তা হুমায়রা আজাদীকে চাকরিচ্যুত করার দাবি জানান।
সমাবেশের বিষয়ে হুমায়রা আজাদী বলেন, শিক্ষকেরা তাঁর (চেয়ারম্যান) ভয়ে সমাবেশে গেছেন।