মামলা প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘আমরা হরতাল পছন্দ করি না, হরতালে বিশ্বাসও করি না; কিন্তু সরকার পরিস্থিতি এমন পর্যায়ে নিয়ে গেছে যে হরতালের আর কোনো বিকল্প নেই।’গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠন আয়োজিত মানববন্ধনে নজরুল ইসলাম খান এ কথা বলেন।দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।মানববন্ধনে নজরুল ইসলাম খান বলেন, গত তিন বছর বিএনপি সেই অর্থে হরতাল বা বড় কোনো কর্মসূচি দেয়নি। লংমার্চ ও সভা-সমাবেশের মতো গণতান্ত্রিক কর্মসূচি পালন করেছে। সরকার গুম, হত্যা ও মিথ্যা মামলার মতো নিষ্ঠুর কার্যক্রম চালানোয় বিএনপির পক্ষে আর চুপ করে থাকা সম্ভব ছিল না। তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘আপনারা ইলিয়াস আলী ও তাঁর চালককে ফিরিয়ে দিন। আমরা হরতাল করব না। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল ও আমাদের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করুন, তাহলে হরতাল করব না।’ নজরুল ইসলাম খান বলেন, ‘ইলিয়াস আলী গুম হওয়ার পর সরকারের মন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যেসব রসিকতা করছেন এবং কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন, তার নিন্দা জানানোর কোনো ভাষা নেই।’