প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল শনিবার ম্যানেজমেন্ট এবং মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের তৃতীয় সেমিস্টার ফাইনাল পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে কর্তৃপক্ষ হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করে। ওই মামলা প্রত্যাহারের দাবিতে তাঁরা আন্দোলন শুরু করেছেন। গতকালের সেমিস্টার ফাইনাল বর্জনের মাধ্যমে আন্দোলন শুরু হয়েছে। যত দিন পর্যন্ত মামলা প্রত্যাহার না হবে, তত দিন শিক্ষার্থীরা কোনো পরীক্ষায় অংশ নেবেন না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. শফিউল আলম বলেন, সব বিভাগের চেয়ারম্যানরা বেলা তিনটায় জরুরি বৈঠক করে অনির্দিষ্টকালের জন্য সব পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন৷