মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার পটুয়াখালী জেলা শাখার সহসাংগঠনিক সম্পাদক হাসান রহমান এবং তাঁর পরিবারের সদস্যদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে পটুয়াখালীতে গতকাল বৃহস্পতিবার সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা মানববন্ধন করেছেন। পটুয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তব্য দেন বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার জেলা কমিটির সাধারণ সম্পাদক মুজাহিদ তুষার প্রমুখ। ৭ জানুয়ারি আমতলী উপজেলার গুলিসাখালী ইউনিয়নের বাজারখালী গ্রামে গলায় ফাঁস লাগানো ইদি আমিন (৩৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ইদি আমিনের ভাই ইয়ামিন বাদী হয়ে হাসান রহমানসহ ১২ জনকে আসামি করে একটি মামলা করেন।