মামলা র্যাবে হস্তান্তর, সোহেল কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে সোনালী ব্যাংকের প্রধান শাখায় দুর্ধর্ষ চুরির ঘটনায় করা মামলাটি হাইকোর্টের নির্দেশে গতকাল বৃহস্পতিবার র‌্যাব-১৪-এর কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে সাত দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে ঘটনার প্রধান অভিযুক্ত হাবিবুর ওরফে সোহেল ও তাঁর ছোট ভাই ইদ্রিস মুন্সিকে বিকেলে আদালতে পাঠানো হয়। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
হাইকোর্টের নির্দেশনার পর গতকাল বেলা ১১টার দিকে র‌্যাবের একটি দল কিশোরগঞ্জ মডেল থানায় এসে তদন্ত কর্মকর্তা ও ওসি আবদুল মালেকের কাছ থেকে মামলাসংক্রান্ত সব নথিপত্র বুঝে নেয়। এ সময় নতুন তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-১৪-এর উপপরিচালক রাজীব কুমার দেব বলেন, ‘মামলার তদন্তভার আজ (বৃহস্পতিবার) বুঝে নিয়েছি। মামলার নথিপত্র পর্যালোচনা করে পরবর্তী কার্যক্রম নির্ধারণ করা হবে।’
আদালতে সোহেল সাংবাদিকদের উদ্দেশে বলতে থাকেন, ‘স্যার, আমি ভুল করেছি।’