প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জে প্রতিপক্ষের হামলায় এক আওয়ামী লীগ কর্মী নিহত হওয়ার ঘটনায় গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি। শিবগঞ্জ পৌর এলাকার মরদানা মহল্লায় গত শনিবার রবিউল ইসলাম নামের ওই কর্মী নিহত হন। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ময়নুল ইসলাম ও স্থানীয় সূত্র জানায়, শিবগঞ্জের পৌর কাউন্সিলর এবং ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুস সালামের সঙ্গে দেবোত্তর সম্পত্তি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিল সাবেক পৌর কাউন্সিলর ও স্থানীয় আওয়ামী লীগের নেতা পাসাবন আলীর। আবদুস সালামের বিরুদ্ধে দেবোত্তর সম্পত্তি দখলের অভিযোগ আছে। নিহত রবিউল ইসলাম ‘সালাম গ্রুপের’ সদস্য। তবে আবদুস সালাম অভিযোগ অস্বীকার করেছেন।