মামলা হয়নি, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ায় দুর্বৃত্তের গুলিতে ওয়ার্ড আওয়ামী লীগের নেতা মো. জহিরুল হাসান নিহত হওয়ার ঘটনায় গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত মামলা হয়নি। হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হারুনুর রশিদ (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

 উপজেলার কাঞ্চনা ইউনিয়নের বকশিরখীল গ্রামের নিজ বাড়ির বাইরে গত শনিবার রাতে মুখোশ পরা দুর্বৃত্তের গুলিতে জহিরুল হাসান নিহত হন। তিনি ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

 সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার প্রথম আলোকে বলেন, নিহতের পরিবারকে মামলা করার জন্য পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। তাঁরা মামলা করবেন বলে জানিয়েছেন। হত্যার ঘটনায় আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।