মামলা হয়নি চার দিনেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জে গুলিতে ছাত্রলীগ নেতা ও যুবদল কর্মী খুনের ঘটনার চার দিনেও মামলা হয়নি। গত রোববার রাতে গুলিবিদ্ধ হয়ে ওই দুজন নিহত হন।
এদিকে এ ঘটনার পর অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পুলিশের পক্ষ থেকে পাঁচটি দল গঠন করা হয়েছে। গত সোমবার দলগুলো গঠন করা হয়। সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে দলগুলো ভাগ হয়ে বিভিন্ন এলাকায় কাজ করছে।
পুলিশ জানায়, রোববার রাত ১০টার দিকে চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি আবু নোমানকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। এর আধা ঘণ্টা পর দুর্বৃত্তরা ওই ইউনিয়নের যুবদল কর্মী জাহাঙ্গীরকে গুলি করে। পরে নোয়াখালীর একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
সদর থানার ওসি ইকবাল হোসেন জানান, এসব ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে কেউ কোনো মামলা করেননি।