মামলা হয়নি, রাঙামাটির পরিস্থিতি স্বাভাবিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামবিষয়ক আন্তর্জাতিক (সিএইচটি) কমিশনের সদস্যদের ওপর হামলার ঘটনায় গতকাল রোববার কোনো মামলা হয়নি। হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-সমর্থিত (ইউপিডিএফ) আট সংগঠন।
এদিকে হামলায় আহত হিল উইমেন্স ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও সিএইচটি কমিশনের গবেষক ইলিরা দেওয়ান শনিবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে গতকাল সিটি স্ক্যান করার পর কোনো কিছু ধরা পড়েনি।
সিএইচটি কমিশনের মুখপাত্র হানা শামস আহমেদ জানান, ইলিরা দেওয়ান সুস্থ হয়ে উঠেছেন। আজ সোমবার তিনি হাসপাতাল ছাড়বেন।
শনিবার রাঙামাটির পর্যটন মোটেল থেকে পুলিশি পাহারায় চট্টগ্রামের দিকে যাওয়ার পথে সিএইচটি কমিশনের সদস্যরা একদল বাঙালির হামলার শিকার হন। এ সময় টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, ইলিরা দেওয়ান ও রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনু ইমতিয়াজ সোহেল আহত হন।
যোগাযোগ করা হলে ওসি মনু ইমতিয়াজ সোহেল বলেন, সিএইচটি কমিশন থেকে এখনো মামলা পাঠানো হয়নি।
সিএইচটি কমিশনের মুখপাত্র হানা শামস আহমেদ মামলা না পাঠানোর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা নানা কাজে ব্যস্ত ছিলাম। কাল (আজ সোমবার) মামলা পাঠানো হবে।’ তবে ওসিরও মামলা করার কথা রয়েছে বলে তিনি জানান।
সিএইচটি কমিশনের সদস্যদের ওপর হামলার ঘটনার নিন্দা ও দোষী ব্যক্তিদের গ্রেপ্তরের দাবি জানিয়েছেন রাঙামাটি থেকে নির্বাচিত সাংসদ ঊষাতন তালুকদার।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির পাঠানো এক প্রতিবাদপত্রে কমিটির সভাপতি গৌতম দেওয়ান বলেন, পার্বত্য চট্টগ্রামের শান্তি-প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে পরিকল্পিভাবে এ হামলা চালানো হয়েছে।
ইউপিডিএফ-সমর্থিত আট সংগঠনের সমন্বয়ক মাইকেল চাকমা স্বাক্ষরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিএইচটি কমিশনের ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে রহস্য উন্মোচনের দাবি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি মহল সাধারণ সেটলারদের পাহাড়ি জনগণের শত্রু বানিয়ে ফায়দা লুটছে