মামলাঅধিকতর তদন্তের শুনানি আবার পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার অভিযোগপত্রের ওপর নারাজি দরখাস্ত গতকাল বৃহস্পতিবারও দাখিল হয়নি। ওই মামলার অধিকতর তদন্তের শুনানি আবারও পেছাল। ২৩ আগস্ট নতুন তারিখ ধার্য করায় ওই তারিখে নারাজি দরখাস্ত দাখিল করা হবে বলে কিবরিয়ার পরিবারের পক্ষের আইনজীবী জানিয়েছেন। আদালত সূত্র জানায়, বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে অধিকতর তদন্তের শুনানির ধার্য তারিখ ছিল গতকাল বৃহস্পতিবার। কিন্তু বিচারক না থাকায় শুনানির জন্য ২৩ আগস্ট নতুন তারিখ ধার্য করা হয়। ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে আওয়ামী লীগের এক সমাবেশে গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় আওয়ামী লীগের নেতা সাংসদ আবদুল মজিদ খান হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন।